বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

***কল সেন্টার নম্বরঃ ০৯৬১৪-০১৬৪২৯ ***

২০১৩ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

২০১৩ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।


মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফল আজ প্রকাশ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি।

তারিখ ঃ ০১/১২/২০১৫
সংবাদ বিজ্ঞপ্তি
মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফল আজ প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফর আজ (০১/১২/১৫) সন্ধ্যা ৬:০০ টায় প্রকাশ করা হবে। প্রকাশিত ফল SMS এর মাধ্যমে Message অপশনে গিয়ে nu<space>MP<space> Roll লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে ফল জানা যাবে। এ পরীক্ষায় ৩০ টি বিষয়ে ৮১ টি কলেজের ৬০ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৮৩৫৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য তত্ত্বীয় পরীক্ষা ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ শেষ হওয়ার পর বিশ^বিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নির্ধারিত ৩ (তিন) মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।

(মোঃ ফয়জুল করিম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর
জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স/ ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ

তারিখ ঃ ০১/১২/২০১৫
সংবাদ বিজ্ঞপ্তি
মাস্টার্স/ ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স/ডিপ্লোমা প্রফেশনাল ভর্তির ২য় মেধা তালিকা আজ ০১ ডিসেম্বর প্রকাশ করা হচ্ছে। উক্ত ফল বিকেল ০৪.০০ টা থেকেSMS এর মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে (NU<space>ATPM<space>Roll No লিখে 16222 নম্বরে Send করে ফল জানা যাবে এবং রাত ০৯.০০ টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা www.admissions.nu.edu.bd  থেকে ফল পাওয়া যাবে।

এ ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।


(মোঃ ফয়জুল করিম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর
জাতীয় বিশ্ববিদ্যালয়


২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার ফরমপূরণ

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি


আন্তঃ বিশ্ববিদ্যালয় হকি ও টেনিস প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

তারিখ ঃ ০১/১২/২০১৫
সংবাদ বিজ্ঞপ্তি
আন্তঃ বিশ্ববিদ্যালয় হকি ও টেনিস প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যারয়ে ২৬ থেকে ৩০ নভেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ২টি ইভেন্টে ৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয় এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় হকি ও টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
অর্জিত এ সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
আন্তঃ বিশ্ববিদ্যালয় হকি ও টেনিস প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন দলের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
(মোঃ ফয়জুল করিম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর
জাতীয় বিশ্ববিদ্যালয়